সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৪ মিনিটে সিলেটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে, তাৎক্ষণিকভাবে সিলেটের কোনোস্থানে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

 

কম্পন অনুভূত হয়েছে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানের কাছাকাছি অঞ্চলে আসামের উদালগুড়ি এলাকা থেকে ১৫ কিলোমিটার পূবে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এরআগে চলতি বছরের গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

Manual5 Ad Code

 

এরও আগে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫৫ মিনিট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code