জাফলংয়ে নিখোঁজের এক সপ্তাহ পর পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

জাফলংয়ে নিখোঁজের এক সপ্তাহ পর পর্যটকের মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের জাফলংয়ে নিখোঁজের এক সপ্তাহ পর আবু সুফিয়ান (২৬) নামের এক তরুণ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লাঘাট এলাকায় মরদেহ ভেসে ওঠে।

 

নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

 

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

 

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নিখোঁজ সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এরআগে গত ১০ সেপ্টেম্বর বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হন আবু সুফিয়ান। সেদিন তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন। বিকেলে ৮ জন একসঙ্গে পানিতে নামলে বাকিরা উঠে এলেও তীব্র স্রোতের টানে তলিয়ে যান তিনি। এরপর থেকে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালায়।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code