সিলেট ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাটে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হওয়া অভিযুক্ত ইমাম শরিফ উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শরিফ উদ্দিনকে বালাগঞ্জের তাজপুর থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।
অভিযুক্ত মৌলভী শরিফ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কানাইঘাট উপজেলার সুরইঘাট বড়বন্দ সিঙ্গারিপার গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর সাথে আপত্তিকর যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়- একজন ইমাম তার রুমে একটি মেয়ে কিশোরীকে ডেকে এনে জোরপূর্বক যৌন হয়রানি করছেন এবং একইসঙ্গে পাশের রুমে বাচ্চাদের পড়া বা গল্পের আওয়াজ শোনা যাচ্ছে। যৌন হয়রানির দৃশ্য আবার তাঁর নিজ মোবাইল দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত শরিফ উদ্দিন শরিফ পলাতক ছিলেন। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ভিডিওর ঘটনাটি ২০২২ সালে মোবাইলে ধারন করা বলে জানা গেছে। এটি গোয়াইনঘাট উপজেলার নন্দিগাঁও ইউনিয়নের মানাউরা উত্তরপাড়া জামে মসজিদের ঘটনা।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি