সিলেট ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও যত্রতত্র ভাবে পার্কিংয়ের কারণে সিলেট মহানগরীর সড়কগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তি পোহাচ্ছে শহরের কয়েক লাখ মানুষ। অবশেষে নাগরিক ভোগান্তি এড়াতে নগরীতে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জন্য ৩০টি স্থান নির্ধারণ করে দিয়েছে মহানগর পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্থান নির্ধারণের পাশপাশি কোথায় একসাথে কতোটি অটোরিকশা পার্কিং করে রাখা যাবে তাও নির্ধালণ করে দেওয়া হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) এমাহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়- এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার নিন্মবর্নিত ৩০টি স্ট্যান্ড ব্যতিত অন্য কোন স্থানে অবৈধভাবে পার্কিং করা যাবে না। আদেশ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বুধবার (২৪ সেপ্টেম্বর) আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুমোদিত স্ট্যান্ডের তালিকা-
১. আম্বরখানা
ক) সুনামগঞ্জ মূখী: ৫টি
খ) এয়ারপোর্ট মূখী: ৫টি
গ) চৌহাট্টা মূখী: ৫টি
২. টিলাগড় পয়েন্ট
ক) বালুচর মূখী: ৫টি
খ) তামাবিল মূখী: ৫টি
গ) শিবগঞ্জ মূখী: ৫টি
৩. মদিনা মার্কেট: ১০টি
৪. পাঠানটুলা: ১০টি
৫. বন্দরবাজার কোর্ট পয়েন্ট: ১৫টি
৬. তেমুখী
ক) বাধাঘাট মূখী: ৫টি
খ) টুকের বাজার মূখী: ৫টি
৭. টুকের বাজার
ক) লামাকাজি মূখী ৫টি
খ) তেমূখীগামী ৫টি
৮. ভার্থখলা কিন ব্রিজ: ১০টি
৯. বাবনা পয়েন্ট: ১০টি
১০. কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট: ১০টি
১১. হুমায়ুন রশিদ চত্বর
ক) ফুলকলির সামনে: ৫টি
খ) ফেঞ্চুগঞ্জগামী রোডের পাশে: ৫টি
গ) আপন হোটেলের পাশে: ১০টি
১২.সামাদ চত্বর: ১০টি
১৩. শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট : ৫টি
১৪. রিকাবি বাজার পয়েন্ট : ৫টি
১৫. শাহপরান মাজার গেট
ক) মেজরটিলা মূখী: ৫টি
খ) সুরমাগেট বাইপাস মূখী: ৫টি
১৬. মেজরটিলা ইসলামপুর বাজার
ক) টিলাগড় মূখী: ৫টি
খ) শাহপরান মাজার গেট মূখী: ৫টি
১৭. বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন: ১০টি
১৮. উত্তর কুশিঘাট : ১০টি
১৯. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইট: ৫টি
২০. ধোপাদিঘির পাড় এমএজি ওসমানী শিশু পার্ক: ৫টি
২১. কাজীটুলা বাজার: ৫টি
২২. জেলরোড পয়েন্ট: ৫টি
২৩. শাহী ঈদগাহ পয়েন্ট: ১০টি
২৪. কদমতলী ওভারব্রীজ
ক) গোলাপগঞ্জগামী: ৫টি
খ) বটেশ্বর গামী: ৫টি
২৫. ভার্থখলা: ১০টি
২৬.চন্ডিপুল: ১০টি
২৭. শ্রীরামপুর: ১০টি
২৮.জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ: ৫টি
২৯. সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার: ১০টি
৩০. শিববাড়ী বাজার: ১০টি
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি