মাধবপুরে যে কারণে বিষপানে জীবন দিলেন মা ও প্রতিবন্ধী ছেলে

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

মাধবপুরে যে কারণে বিষপানে জীবন দিলেন মা ও প্রতিবন্ধী ছেলে

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুরে অভাব-অনটনের যন্ত্রণায় দিশেহারা হয়ে মা ও ছেলে একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন।

Manual8 Ad Code

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- গোয়ালনগর গ্রামের প্রয়াত প্রফুল্ল দাসের স্ত্রী যোগমায়া দাস (৭২) এবং তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯)।

 

Manual7 Ad Code

আদাঐর ইউনিয়ন গোয়ালনগর গ্রামের ইউপি সদস্য আবিদ মিয়া জানান,কয়েক বছর আগে প্রফুল্ল দাস মারা যাওয়ার পর থেকেই অভাব-অনটনে জর্জরিত ছিলেন তারা। পাঁচ ছেলের মধ্যে অন্যরা নিজ নিজ পরিবার নিয়ে আলাদা হয়ে যাওয়ায় বৃদ্ধা যোগমায়া দাস কেবল প্রতিবন্ধী সন্তানকে নিয়েই জীবনের লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অচল সন্তানকে বুকে আগলে রেখে বহু বছর ধরে ক্ষুধা ও দারিদ্র্যের যন্ত্রণা সহ্য করে এসেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। অভাবের চাপ, একাকিত্ব ও হতাশা তাদের জীবনের ইতি টেনে দিল। দীর্ঘদিন ধরে মা-ছেলে দু’জনই অভাবের কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। সামান্য সহায়তা পেলে হয়তো তাদের জীবন বাঁচানো যেত। ঘটনাটি পুরো গ্রামে গভীর বেদনার সঞ্চার করেছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা বলেন, এটি সত্যিই দুঃখজনক ঘটনা। আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code