সিলেট বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক বসবেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

সিলেট বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক বসবেন মির্জা ফখরুল

Manual8 Ad Code

সুনির্মল সেন :
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনীত করতে সিলেট বিভাগের চারটি জেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে রোববার (১৯ অক্টোবর)।

 

এ বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের নিয়ে এ দিন বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী।

Manual8 Ad Code

 

মিফতাহ সিদ্দিকি জানান, এটি দলের একেবারে অভ্যন্তরীণ বৈঠক। এখানে সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন।

 

নির্বাচনকে ঘিরে সিলেটে একটি আসন ঘিরে বিএনপিতে ডজন-অর্ধডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ১০০ নেতা মনোনয়নের দাবিদার।

 

রোববার সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিএনপি’র একটি সূত্রে জানা যায়, প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা।

Manual1 Ad Code

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের এ টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।

 

Manual3 Ad Code

বিএনপির উচ্চপর্যায়ের নেতা ও সাক্ষাৎদাতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষের দিকে।

 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর বিভাগ, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল বিভাগ এবং সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের আগ্রহী প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে খসড়া তালিকা প্রস্তুত করছেন।

 

দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থীদের দলের নির্দেশনা জানিয়ে উল্লেখ করেছেন প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন। এক্ষেত্রে আগ্রহীরা যেন স্থানীয় সরকার নির্বাচনের দিকেও মনোযোগী হন।

 

বিশেষ করে আগামী নির্বাচন দলের দীর্ঘদিনের চ্যালেঞ্জে পরিণত হওয়ায়, বিদ্রোহী প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন তারেক রহমান।

 

(সুরমামেইল/এসএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code