সিলেটের হকারদের ধন্যবাদ জানালেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

সিলেটের হকারদের ধন্যবাদ জানালেন জেলা প্রশাসক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের হকারদের ধন্যবাদ জানিয়ে নগরবাসীকে কেনাকাটার জন্য লালদিঘীরপার মার্কেটে যাওয়ার আহ্বান জানালেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট পর্যন্ত রাজপথ ও ফুটপাত পরিদর্শন করেন এবং গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।

 

Manual8 Ad Code

মো. সারওয়ার আলম বলেন, হকাররা আজ ফুটপাথ বা রাজপথে বসেননি। আমাদের নির্দেশনা তারা মেনেছেন সেজন্য তাদের ধন্যবাদ। তাদের জন্য লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট প্রস্তুত করায় সিলেট সিটি কর্পোরেশনকেও ধন্যবাদ।

Manual3 Ad Code

দুপুরে নগরীর জিন্দাবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার ও তালতলা এলাকায় ফুটপাত ও সড়কে হকারদের দেখা মিলেনি। এসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখা যায়। সন্ধ্যার পর নগরীর জিন্দাবাজার থেকে বন্দরবাজার এলাকা পরির্দশন করেন জেলা প্রশাসক।

 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code