গুরুত্বপূর্ণ কোনো স্থানে অবৈধ স্থাপনা থাকবে না: ডিসি সারওয়ার

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

গুরুত্বপূর্ণ কোনো স্থানে অবৈধ স্থাপনা থাকবে না: ডিসি সারওয়ার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
গুরুত্বপূর্ণ কোনো স্থানে অবৈধ স্থাপনা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

 

Manual7 Ad Code

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

ডিসি সারওয়ার আলম বলেন, অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক, সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রাস্তায় যাতে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি করা না হয় সেদিকে নজর দিতে হবে। অবৈধ স্ট্যান্ডগুলো দ্রুত সরিয়ে নিতে হবে।

Manual4 Ad Code

 

তিনি আরও বলেন, আমরা সিলেটকে সুন্দর করে তুলতে চাই। ইতোমধ্যে সিলেট শহরকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এ সৌন্দর্য আমরাই উপভোগ করব, তাই আমাদের প্রয়োজনেই সহযোগিতা করতে হবে।

 

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নানা অভিযোগ বিষয়ে ডিসি সারওয়ার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একবারেই কম, মাত্র দুজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করা হবে যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের একটা সেবা পায়।

 

এরআগে দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। এরপর দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ, নারী, শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি কর্নারসহ প্রত্যেকটি বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার প্রথমবারের মতো পরিদর্শনে যান। তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পৌরশহর ভিন্নরূপে দেখা যায়। নিত্যদিনের যানজটের এ শহরের রাস্তাঘাট ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ডিসি সারওয়ার আলমের সাড়ে ৪ ঘণ্টার এ সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তোলে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code