সিলেট ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
ট্রান্সফরমার ও বিতরণ লাইন মেরামত, সংরক্ষণ এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী শনিবার (১৫ নভেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। এরমধ্যে রয়েছে বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপার, ফোকাস, জোনাকী এবং এর আশপাশের এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি মেরামতের কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক। একইসাথে তিনি কাজের সুষ্ঠু সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি