সিলেটে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

সিলেটে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে ফিল্মি স্টাইলে শেখ লাবীব বিন ফাহিম (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার (১৮নভেম্বর) দুপুর পৌণে ১টার দিকে পশ্চিম লালদীঘির পাড়স্থ নবাব রোডের মুখে এই ঘটনা ঘটে। স্থানীয়দের প্রতিরোধের কারণে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

 

শেখ লাবীব বিন ফাহিম (৯) নগরীর মদীনা মার্কেটের সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থী।

 

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর বাবা ও লালাদীঘির পাড়ের বাসিন্দা ব্যবসায়ী ফাহিমুল ইসলাম বাদী অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রাইভকারের চালক মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো আজকেও আমি গাড়ি নিয়ে লবীবকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পথে নবাব রোড গলির মুখে আসা মাত্র ৭/৮ জন যুবক গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেয়। গাড়ি থামানোর সাথে সাথে লবীবকে নামিয়ে দেওয়ার কথা বললে জানতে চাই কেন, কি হয়েছে। এসময় আমাকে চড়থাপ্পড় মেরে গলায় রামদা ধরে গাড়ির সামনের গ্লাসে ভাঙচুর করে দরজা খুলে তাকে সামনের সিট থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা লবীবকে ফেলে ব্যাটারি চালিত রিকশাযোগে পালিয়ে যায়।

 

এ ব্যাপারে শেখ লাবীব বিন ফাহিমের বাবা ফাহিমুল ইসলাম বলেন, প্রতিদিন আমি আমার ছেলেকে মাদ্রাসা নিয়ে যাই এবং নিয়ে আসি। আজ ব্যক্তিগত কাজ থাকায় যেতে পারিনি। মাদরাসা থেকে ফেরার পথে কয়েকজন অপহরণকারী আমার ছেলেকে অপহরণ করার চেষ্টা করে ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার পূর্ব শত্রুতা কারো সঙ্গে নেই।

 

Manual5 Ad Code

এসএমপির কোতোয়ালি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে মাদ্রাসা শিক্ষার্থীর পিতা অভিযোগ দিয়েছেন। তদন্ত চলমান রয়েছে।

 

এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক গাড়ির গতিরোধ করে হামলা করে অপহরণের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code