সিলেটে ফিল্মি স্টাইলে শিশু অপহরণের চেষ্টা, মধ্যরাতে যুবক আটক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

সিলেটে ফিল্মি স্টাইলে শিশু অপহরণের চেষ্টা, মধ্যরাতে যুবক আটক

Manual8 Ad Code

ইনসেটে গ্রেপ্তার হওয়া হিসাম আহমদ।


নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে নবাব রোড এলাকায় দিনদুপুরে ফিল্মি স্টাইলে শেখ লাবীব বিন ফাহিম (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে হিসাম আহমদকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরীর লালদিঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ। আটক হিসাম আহমদ (২০) লালাদিঘীপাড় এলাকার আলিম মিয়ার ছেলে।

 

এরআগে মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে পশ্চিম লালদীঘির পাড়স্থ নবাব রোডের মুখে এই ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়দের প্রতিরোধের কারণে অস্ত্রধারীরা অপহরণকারী পালিয়ে যায়।

 

Manual6 Ad Code

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর বাবা ও লালাদীঘির পাড়ের বাসিন্দা ব্যবসায়ী ফাহিমুল ইসলাম বাদী অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

Manual6 Ad Code

এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক প্রাইভেটকারের গতিরোধ করে হামলা করে অপহরণের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরণকারীরা ব্যর্থ হয়।



পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা-এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করে।

 

Manual8 Ad Code

এসএমপির কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অপহরণের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code