শাহ আরেফিন টিলায় পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

শাহ আরেফিন টিলায় পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী স্থাপন করেছে উপজেলা প্রশাসন। এতে টিলা থেকে পাথর পরিবহনকারী ট্রাক, পিকআপ বা বড় কোনো যানবাহন ওই পথ দিয়ে চলাচল করতে পারবে না।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে শাহ আরেফিন মোড়ে বেষ্টনী বসানো হয়। এতে রাস্তার উভয় পাশে নির্ধারিত উচ্চতায় লোহার পাইপ বসানো হয়েছে। ফলে রাস্তার উপরের দিকও বন্ধ করে দেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া থানার ওসি মো. রতন শেখ।

 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আরেফিন টিলার পাথর লুট ঠেকাতে সড়কের উপর লোহা দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। বেষ্টনীটি স্থাপনের ফলে পাথর বহনকারী ট্রাক বা বড় কোনো যানবাহনের প্রবেশ করতে পারবে না। এতে পাথর লুট অনেকটাই বন্ধু করা সম্ভব হবে।

 

Manual5 Ad Code

এরআগে শাহ আরেফিন টিলা সরেজমিন পরিদর্শন করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম। এ সময় তিনি ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং পাথর লুট ঠেকাতে লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

পরে একাধিক অভিযান পরিচালনা করে টিলা থেকে পাথর মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয় উপজেলা প্রশাসন।

Manual6 Ad Code

 

কোম্পানীগঞ্জের ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, পাথর লুট বন্ধ করতেই শাহ আরেফিন টিলার সড়কে লোহার বেষ্টনী স্থাপন করা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ বলেন, ডিসি স্যারের অনুমোদনে পাথর লুট বন্ধ করতে উপজেলা প্রশাসন বেষ্টনী স্থাপন করেছে। ফলে পরিবহনকারী ট্রাক বা বড় কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারবে না।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code