শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে সিলেটের বেশ কটি এলাকায়।

 

বুধবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪।

 

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়- আগামী শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট নার্সিং কলেজ ও হোস্টেল, লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, মদিনা টাওয়ার, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি, কুমারগাঁও, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াপাড়া, আখালিয়া, কালিবাড়ী, পনিটুলা, লন্ডনি রোড, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজ সেবা অধিদপ্তর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার ব্রাহ্মণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, দুর্সকি, ভাটা বাজার, উপরপাড়া ও কোরবার টিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪।

 

Manual2 Ad Code

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগীতা কামনা করেছে বিদু্ৎ অফিস।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code