জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

 

তিনি বলেন, যারা দেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারে বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্যে দলটির চেয়ারম্যান এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে লক্ষ-কোটি জনগণই দলের রাজনীতির মূল উৎস। তার ভাষায়, জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে এবং ভবিষ্যতেও করবে।

 

সমাবেশে তারেক রহমান ক্ষমতায় গেলে বিএনপির উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

 

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। চা বাগানের শ্রমিকদের জন্য আলাদা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে মসজিদের মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন।

 

কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এর মাধ্যমে কৃষকরা সহজে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা পাবে। তিনি বলেন, ‘করবো কাজ, দেশ গড়বো, সবার আগে বাংলাদেশ।’

 

Manual2 Ad Code

সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রতিও কড়া বার্তা দেন তারেক রহমান। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘যাদের প্রটোকল দরকার হয়, তাদেরটা তিন গুণ করে দিন। বিএনপির চেয়েও তিন গুণ বেশি করে দিন।’

 

তিনি বলেন, কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে, এতে জনগণ ক্ষুব্ধ হচ্ছে। মানুষ যেন ক্ষিপ্ত হয়ে কিছু করে না বসে, সে জন্যই এই আহ্বান।

Manual4 Ad Code

 

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘ইতিহাস মুছে ফেলা যায় না। দেশের মানুষ তখনই দেখেছে, কে কোন ভূমিকায় ছিল। এখন যারা নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণ তাদের চালাকি বুঝে ফেলেছে’

 

বিকেলে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে আরেক সমাবেশে তারেক রহমান বলেন, ‘জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট দিতে হবে।’

 

তিনি বলেন, ‘যদি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে ধানের শীষেই সিল দিতে হবে।’

 

তিনি দাবি করেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ মন খুলে কথা বলার সুযোগ পেয়েছে, সরকারের সমালোচনাও করতে পেরেছে। যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন কোনো মানুষ গুম বা খুনের শিকার হয়নি।’

 

Manual3 Ad Code

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশ ও বিদেশে কাজের জন্য প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।’

 

সমাবেশে ভোট চুরির নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘এনআইডি ও মোবাইল নম্বর নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

 

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন। এর আগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান।

 

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code