হবিগঞ্জ-১: অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার জয়

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

হবিগঞ্জ-১: অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার জয়

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ভোটের ব্যবধানে জিতে চমক দেখিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

 

Manual3 Ad Code

এ আসনের মোট ১৭৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

 

ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯৬০ ভোট।

Manual7 Ad Code

 

এছাড়া ঘোড়া প্রতীকে বিএনপির বিদ্রোহী শেখ সুজিত মিয়া পেয়েছেন ৩৩ হাজার ২৩৮ ভোট।

 

নবীগঞ্জে একটি পৌরসভা ও ১৩টি ইউপি এবং বাহুবল উপজেলার সাতটিসহ মোট ২০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এই নির্বাচনি এলাকায় মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন।

 

(সুরমামেইল/এমএএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code