সিলেটে মাজার জিয়ারতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

সিলেটে মাজার জিয়ারতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে আসা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা ররক্ষাকারী বাহিনি।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগররীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


।আরও পড়ুন


আটকরা হলেন- সিলেটের বিমানবন্দর থানা এলাকার মহালদিক গ্রামের মৃত আবদুল হেকিম তসির আলীর ছেলে মোঃ আতিকুর রহমান জুয়েল (৪০), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন দক্ষিণ মুরুয়া দও গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোঃ শামসুল হক (৪৫) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন হুমায়ুন পুর গ্রামের মৃত নুর মোহাম্মদ নানু মিয়ার ছেলে মোঃ হাসান আলী উরফে আশিক (৩২)।

 

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরীর লোহারপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে হুমায়ুন চত্বর এলাকা থেকে আরও একজনকে আটক করে।

 

সূত্রে আরও জানা যায়, একই অভিযানে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী ওই নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি মাজার জিয়ারতের উদ্দেশে সিলেটে এসে রাতে থাকার জায়গা না পেয়ে বাইরে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ফুসলিয়ে একটি বাসায় নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সেখানে তাকে আটক রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতন করা হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

 

পরে সকালে ভুক্তভোগী বিষয়টি স্থানীয়দের জানালে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। এরপর র‍্যাব-৯ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে।

 

গণমাধ্যমে প্রেরতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, সাতক্ষীরার এক শারীরিক প্রতিবন্ধী নারী শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশে সিলেটে এসে রাতে থাকার জায়গা না পেয়ে বাইরে অবস্থান করছিলেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

তিনি বলেন, এ সময় দুই সিএনজি চালক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে পূর্ব পরিচিত আরেক ভাড়াটিয়াসহ তিনজন মিলে সারারাত তাকে আটকে রেখে ধর্ষণ করে এবং চাকু দেখিয়ে কাউকে কিছু না বলতে ভয়ভীতি প্রদর্শন করে।

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, সকালে ভুক্তভোগী বিষয়টি জানালে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় একটি চাকু ও সিএনজি জব্দ করা হয়েছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code