‘যৌন নির্যাতন’র সেই শিশু ফাইমাকে হত্যা, প্রতিবেশি চাচা গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

‘যৌন নির্যাতন’র সেই শিশু ফাইমাকে হত্যা, প্রতিবেশি চাচা গ্রেপ্তার

Manual8 Ad Code

গ্রেপ্তার হওয়া জাকির, নিহত শিশু ফাহিমার ফাইল ছবি। বাঁ থেকে- ছবি সংগৃহীত

Manual1 Ad Code


মেইল ডেস্ক:
সিলেটে চার বছর বয়সী শিশু ফাহিমা আক্তার নিহতের ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা।

 

সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

 

জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।

 

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে ‘যৌন নির্যাতন’র পর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখেন জাকির। পরে সেই ওড়নাসহ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেন ঘাতক জাকির। সেই ডোবা থেকে গত শুক্রবার (৮ মে) নিখোঁজ ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।

Manual5 Ad Code

 

আর গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। বাইরে এলাকাবাসী বিক্ষোভ করছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code