সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি:
দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতে পাচারের প্রস্তুতির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থেকে দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের বকুলতলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে মো. সাইফুল (২১), খুলনার দিগলদিয়া থানার বাগমারা গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের রিয়াদুলের ছেলে মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. ওমর ফারুক (১৮), মোড়লগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. পারভেজ হাসান (২১), নড়াইলের কালিয়া উপজেলার ভমবাগ গ্রামের সুরত আলীর মেয়ে শম্পা (২৪) এবং ঢাকার যাত্রাবাড়ী সুতারপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে মুন্নি (১৬)।
পুলিশ জানায়, অজ্ঞাত এক দালালের মাধ্যমে মোটা বেতনের চাকরির প্রস্তাব পেয়ে ওই সাতজন সিলেটের জাফলং এলাকায় আসেন। তাদের মধ্যে দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন কোম্পানিতে ৩৫ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল।
পরে মিজান নামে এক ব্যক্তি তাদের উপজেলার নলজুরি বড়ইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থান করে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গোয়াইনঘাট থানার তামাবিল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় দুই নারীসহ সাতজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।
বুধবার রাতে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে সাতজন নলজুরি বড়ইতলা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(সুরমামেইল/এমএনইউ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি