তারেক রহমানের উদ্দেশে শাহজালালের দানবাক্সে চিঠি, যা লেখা আছে…

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

তারেক রহমানের উদ্দেশে শাহজালালের দানবাক্সে চিঠি, যা লেখা আছে…

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে পাওয়া গেছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি। এতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন চিঠির লেখক। একই সঙ্গে দলের সাংগঠনিক পরিবর্তন নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন তিনি।

Manual8 Ad Code

 

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হয়। সেখানেই পাওয়া যায় চিঠিটি।



চিঠিতে লেখক উল্লেখ করেন, ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হলেও পরে নিজেকে গুটিয়ে নেন। বিএনপির সাংগঠনিক কাঠামোয় শিক্ষাগত যোগ্যতার শর্ত আরোপের প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, দলের সদস্য হতে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকা উচিত। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

 

চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you…..’। অর্থাৎ, ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’ তবে চিঠিতে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ নেই।

Manual8 Ad Code

 

এদিকে মাজারের দানবাক্সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেও একাধিক চিঠি পাওয়া গেছে। এসব চিঠিতে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশে ফেরার অপেক্ষার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত সমস্যার সমাধান ও চাকরি চেয়ে প্রার্থনাসংবলিত চিঠিও পাওয়া গেছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code