বিমানবন্দরে হামলা: দাম্মাম ও রিয়াদে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

বিমানবন্দরে হামলা: দাম্মাম ও রিয়াদে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
সৌদি আরবে বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া-আসা করতে পারবেন বলে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি জানিয়েছে।

 

রোববার (২৫ অক্টোবর) রাতে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় গেল ১৬ অক্টোবর থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

 

ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বাতিল ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য ‘যথাসময়ে’ জানানো হবে বিমানের তরফে বলা হয়েছে।

 

টিকেট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

এরআগে শনিবার (২৫ অক্টোবর) পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার কথা জানিয়েছিল বিমান। এবার আরও নয় দিন ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা এল।

 

Manual2 Ad Code

১৪৬ ফ্লাইট বাতিল, ২২ হাজার যাত্রীর ভোগান্তি

Manual1 Ad Code

এদিকে সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় ঢাকা থেকে ১৪৬টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ২৩১ জন যাত্রী।

 

রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৬৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট রয়েছে।

 

Manual4 Ad Code

অন্যদিকে, বাতিল ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।

 

এছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code