সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল (রহ.) সেতুর ‘নতুন ব্রিজ’ ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য সিলেট নগরীতে যান চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাফিক পুলিশ। মেরামতকাজ চলাকালে দুই দফায় সেতুর একটি লেন বন্ধ রাখা হবে।

 

Manual7 Ad Code

শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় আজ ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুর মেরামতকাজ চলবে। দ্বিতীয় দফায় আগামী ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত একই কাজ করা হবে। এ সময় মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন দিয়ে চলাচল করতে পারবে।

Manual5 Ad Code

 

সেতু দিয়ে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহন চলাচলের সুযোগ পাবে। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ডভ্যানকে কাজিরবাজার সেতু ব্যবহার করতে বলা হয়েছে।

 

Manual3 Ad Code

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকাজের সুবিধার্থে পর্যায়ক্রমে সেতুর একটি লেন বন্ধ রাখা হবে। অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করবে। এতে যানজটের আশঙ্কা থাকায় চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code