সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৫

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

Manual8 Ad Code

সুরমা মেইলঃ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সকালে একটি প্রাইভেটকারে যাওয়ার সময় আল আইনের আল খাজানা এলাকায় এ দুর্ঘটনায় পড়েন তারা। নিহতরা হলেন চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদ হোসেন এবং রাউজানের আক্তার ও ইলিয়াস। আহত দুইজনের নাম বেলাল ও সাইফুল।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী জানিয়েছেন, ঘটনাস্থলে প্রাইভেটকারটি উল্টে ঘটনাস্থলেই মারা যান দুইজন। এ ছাড়া আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরো একজন। আহত বাকি দুইজনকে স্থানীয় আল আইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

তারা এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। তিনি জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস। আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা। হতাহতরা সবাই আমিরাতে কাজ করতেন। তবে তাদের কর্মস্থল ও পেশার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code