বাংলাদেশ-নেদারল্যান্ডের চার চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫

বাংলাদেশ-নেদারল্যান্ডের চার চুক্তি স্বাক্ষর

Manual6 Ad Code
nederland
সুরমা মেইলঃ বাংলাদেশ ও নেদারল্যান্ড শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করেছে।ডাচ প্রধানমন্ত্রীর সরকারি ভবন কাস্টহুইস-এ বুধবার রাতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা এসব চুক্তিতে স্বাক্ষর করেন। সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।
Manual3 Ad Code

দুই দেশের স্বাক্ষরিত চুক্তিগুলো হলো:

Manual2 Ad Code

১. দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র দফতর পর্যায়ে আলোচনাবিষয়ক সমঝোতা স্মারক।

২. বাংলাদেশ থেকে জুনিয়র কূটনীতিকদের জন্য প্রশিক্ষণ সহযোগিতা বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর।

৩. স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ)।

Manual6 Ad Code

৪. স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি/সমঝোতা স্মারক (এমওইউ)।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code