জহিরিয়া স্কুলের ছাত্রীর বাসের ধাক্কায় মর্মান্তিক অবস্তা

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৫

জহিরিয়া স্কুলের ছাত্রীর বাসের ধাক্কায় মর্মান্তিক অবস্তা

Manual5 Ad Code

ff

Manual6 Ad Code

সুরমা মেইলঃ আজ দুপুর ০১:৩০ দিকে খাদিমনগরে বাসের ধাক্কায় জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রী মর্মান্তিক ভাবে আহত হয়।

বর্তমানে সে ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্তায় রয়েছে।

Manual8 Ad Code

আহত মাহিয়া ইসলাম রেমি (১৫) ঐ স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী।

Manual2 Ad Code

স্কুল সুত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পাড়ি দেওয়ার সময় সিলেট নগরীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারস্থ এক স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনার পর পীরের বাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার লোকজন ঐক্য বদ্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে ৪নং খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালসহ শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতা ও শিক্ষার্থীদের শান্ত করে। পরে অবরোধ তুলে নিলে পুনরায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল শুরু হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code