আইএস বিতাড়িত করার অঙ্গীকার ইরাকের প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

আইএস বিতাড়িত করার অঙ্গীকার ইরাকের প্রধানমন্ত্রীর

Manual8 Ad Code
A

ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি

সুরমামেইল. আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বিতাড়িত করার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। আনবার প্রদেশের রামাদি শহর আইএসের দখল থেকে মুক্ত করার পর এ অঙ্গীকার করেন তিনি। খবর বিবিসির।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবাদি ইরাকের দ্বিতীয় শহর মসুলও আইএসের দখল থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা মসুলও মুক্ত করতে যাচ্ছি। এটি হবে আইএসের প্রতি মারাত্মক ও চূড়ান্ত আঘাত।

Manual6 Ad Code

আবাদি বলেন, ২০১৬ সালে ইরাকে আইএসের উপস্থিতি নিশ্চিহ্ন করা হবে। এর আগে সোমবার আইএসের দখলে থাকা রামাদি শহরের নিয়ন্ত্রণ দেশটির সেনাসদস্যরা নিয়েছে বলে জানানো হয়। তবে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, শহরের কিছু কিছু এলাকায় এখনো প্রতিরোধ হচ্ছে।

Manual4 Ad Code

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া রসুল বলেন, আইএসের বিরুদ্ধে মহাকাব্যিক বিজয় অর্জন করেছে সেনাবাহিনী। আনবার প্রদেশের বিভিন্ন সরকারি ভবনে ইরাকের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে।

Manual8 Ad Code

এদিকে, রামাদি পুনরুদ্ধারে ইরাককে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, এবার আইএস ব্যাপক মার খেয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code