মৌলভীবাজারে সাংবাদিক লাঞ্ছিত, ক্যামেরা ছিনতাই

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

মৌলভীবাজারে সাংবাদিক লাঞ্ছিত, ক্যামেরা ছিনতাই

Manual7 Ad Code

election2015-400x217-1

Manual4 Ad Code

সুরমামেইল ডটকম : সিলেট মৌলভীবাজারে ব্যালট পেপার ছিনতাইয়ের তথ্য ও চিত্র ধারনের সময় বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টসহ বেসরকারি দুই টেলিভিশন ও একটি জাতীয় দৈনিকের সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ সময় ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পরস্পরকে দোষারোপ করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৌলভীবাজার সদর পৌরসভার মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

এছাড়া ব্যালট পেপার ছিনতাইয়ের ফুটেজ ধারণ করতে গেলে ব্যালট ছিনতাইকারীরা ধাক্কা দিয়ে কয়েকজন সাংবাদিককে মাটিতে ফেলে দেয়।

Manual6 Ad Code

এ বিষয়ে বিএনপির মেয়রপ্রার্থী অলিউর রহমান অভিযোগ করে বলেন, এসব ঘটনা আওয়ারী লীগ প্রার্থীর সর্মথকরা ঘটিয়েছে। তারা জোর করে বিএনপির বিজয় ছিনিয়ে নিতে চায়।

Manual3 Ad Code

অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুর রহমান বলেন, ব্যালট ছিনতাইয়ের অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তারা ২০০৪ সালে ব্যালট ছিনতাই করে পৌরসভায় ক্ষমতায় বসেছিল। আবারও একই পাঁয়তারা করছে। এটা বিএনপির প্রার্থীর বাসার কাছের কেন্দ্র। তার ভাই এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ এ ধরনের কাজে জড়িত নয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code