সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্প্রতিবার দুপুরে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদি শাহরিয়ার আলম সামাদ জানান, বৃহস্প্রতিবার তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার (নং ২২১/১৫) শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রসঙ্গত, গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বসে তাকের রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে ২৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ সিলেটে নিম্ন আদালতে মামলা দায়ের করেন। সামাদের পক্ষে দায়েরকৃত মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট সুয়েব আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও টিপু রঞ্জন দাস।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি