র‌্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডেরও নিচে বাংলাদেশ

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

র‌্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডেরও নিচে বাংলাদেশ

Manual5 Ad Code

IMG

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডেরও নিচে নেমে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান এখন ১১ নম্বরে।

Manual4 Ad Code

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল দশে। চার ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জয়ের পথেও ছিল বাংলাদেশ। কিন্তু হেরে বসে শেষ দুই ম্যাচে। তাতে সিরিজ হয়েছে ২-২ –এ ড্র আর র‌্যাঙ্কিংয়ে হারাতে হয়েছে ৫ রেটিং পয়েন্ট।

Manual2 Ad Code

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬৪। ৬৬ পয়েন্ট নিয়ে দশে স্কটল্যান্ড। সিরিজ ড্র করেও অবশ্য র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি জিম্বাবুয়ে। আগের মতোই ১৪ নম্বরে আছে তারা, তবে পেয়েছে যোগ হয়েছে তাদের ৪ রেটিং পয়েন্ট।

আগের মতোই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সমান ১১৮ পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ক্যরিবিয়ানরা। তবে ভারতের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code