বিএনপি একটি দুর্বল দল: সেতুমন্ত্রী

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬

বিএনপি একটি দুর্বল দল: সেতুমন্ত্রী

Manual4 Ad Code

images (5)

সুরমা মেইল নিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব প্রার্থীরা প্রার্থীতা বাছাই করার ক্ষেত্রেও লন্ডনের দিকে তাকিয়ে আছে। লন্ডন থেকে তাদের নির্দেশনা আসবে তবেই তারা মহাসচিব নির্ধারণ করবেন। বিএনপির কাউন্সিল পাঁচ দিন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তারা পূর্ণাঙ্গ করতে পারে নাই। এতেই বোঝা যায় বিএনপি একটি দুর্বল দল। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদ দাতা দলের সংসদ সদস্য এবং নেতাদের তালিকা তৈরি হচ্ছে। যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বা দলের হয়ে প্রার্থীদের উস্কানি দিচ্ছেন আগামীতে তাদের প্রার্থী হওয়ার সুযোগ তো দিবই না এমনকি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি এছাড়া মহাসড়কে সিএনজি চলাচল করায় কয়েকটি সিএনজি চালককে সতর্ক করেন। অভিযানে এসময় ১৬টি গাড়িকে জরিমানা করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code