মাত্র দুই ঘণ্টায় পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ২, ২০১৬

মাত্র দুই ঘণ্টায় পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

Manual1 Ad Code
download

ছবি : সংগৃহীত

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : মাত্র দুই ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের স্বপ্ন, কারো সারা জীবনের পূঁজি আর কারো জীবন ধারণের একমাত্র অবলম্বন। হতাশ হয়ে পড়েছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। আবার কীভাবে দাঁড় করানো যাবে জীবীকার একমাত্র উৎস। কীভাবে জুটবে পরিবারের সদস্যদের মুখে খাবার। থেমে যাবে কী প্রিয় সন্তানের স্কুল কলেজে যাওয়া? হাজারো প্রশ্ন ভিড় করছে মাথায়।

ব্যবসায়ীরা ছাইয়ের মধ্যেই খুঁজছেন কিছু পাওয়া যায় কিনা তাই। কেউ কেউ বিষন্ন মন নিয়ে পোড়া আসবাবপত্র সরানোর চেষ্টা করছেন। আবার সব হারিয়ে মাথায় হাত দিয়ে কাঁদছিলেন কেউ কেউ। কাঁচামাল ও মশলার দোকানই এ মার্কেটে বেশি। ইট, কাঠ ও টিনের তৈরি এ দোকানগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। আর পোড়া টিন স্তুপ করে রাখা হয়েছে পাশেই।

Manual6 Ad Code

এক মুদি দোকানদার বলছিলেন, তার লেপের দোকান ছিল। প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ টাকা এখন কে দেবে, আর ব্যবসা কীভাবে করব সেই চিন্তায় পড়ে গেছি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের সহযোগিতা কামনা করছেন।

এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার পর্যন্ত আগুনের কারণ উদ্ঘাটন করতে পারেনি।

Manual7 Ad Code

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম সাংবাদিকদের বলেন- আগুনের পর বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার বিষয়টি আমার জানা নেই।

Manual5 Ad Code

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) মেজর একেএম শাকিল নেওয়াজ বলেন- ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। তদন্তের পরই বলা যাবে আগুনের কারণ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code