জগন্নাথপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে শিশুসহ আহত ৫০

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ৮, ২০১৬

জগন্নাথপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে শিশুসহ আহত ৫০

Manual4 Ad Code

images (1)সুরমা মেইল নিউজ : জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ ২৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খাসিলা গ্রামের সিপন মিয়া ও দুদু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সিপন মিয়ার ভাগ্নে মিন্টু মিয়ার পানি নিষ্কাশনের লাইন নিয়ে দুদু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুদু মিয়ার লোকজন মিন্টুর বাড়িতে গিয়ে মারধর শুরু করলে দু’পক্ষের লোকজন বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে কমপক্ষে ৫০ জন আহত হন।

Manual3 Ad Code

এর মধ্যে গুরুতর আহত গুলিবিদ্ধ ২৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন-রফিক মিয়া(২৫),ছৈইদুর রহমান (২৩),জাহিদ মিয়া (৩০), আবু তাহের (২৬), ফজলু মিয়া (২৮), ফিরোজ মিয়া (৩৭), আজহার আলী (৩৮), মান্নান মিয়া (৩২), আলী আহমদ (২০), শাকির আহমদ (২৪),ফজলু মিয়া (৩৮),শাহানাজ মিয়া (৩৬), ডায়না মিয়া (২৬), লিটন মিয়া (৪০),ফরিদ মিয়া(৩৩),দুদু মিয়া(৩৬),সাহেদ আহমদ(২৫),লিলিক মিয়া(৩০),জমির আলী(২৯) সুজন মিয়া (৩৫),রুবেল মিয়া (২৪),তুহেল মিয়া (২৮), রুহেল মিয়া (২৭), ছালিক মিয়া (১১),সালেহ আহমদ (২০), হান্নান মিয়া (৩৬), মিট ু(৩০), কয়েল মিয়া (৩৫), রায়েল মিয়াকে (২৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

Manual8 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code