সিলেটে দুই সন্তান নিয়ে নিখোঁজ গৃহবধূ

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

সিলেটে দুই সন্তান নিয়ে নিখোঁজ গৃহবধূ

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটে ছেলে ও মেয়ে নিয়ে টানা দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক নারী। রহস্যজনক এ নিখোঁজের ঘটনায় এলাকায় নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

এ ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া। জিডির পর থেকে রহস্যজনক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

নিখোঁজ তিনজন হলেন- দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তাঁর বড় মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছোট ছেলে আজান আহমদ (৩)।

 

ডায়েরির সূত্র ধরে জানা যায়, গত ২১ জুন রাতে স্বামীর অনুমতি ছাড়া দক্ষিণ সুরমার ভার্তখলার বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম, যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

ভুক্তভোগী আজাদ মিয়া জিডিতে উল্লেখ করেছেন, স্ত্রীর সঙ্গে তাঁর কোনো ঝগড়াঝাঁটি বা মনোমালিন্য ছিল না। নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে হলেও বর্তমানে তাঁরা সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা।

 

মঙ্গলবার দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান জানান, জিডির পর থেকে পুলিশ এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং শিগগিরই তাঁদের সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে।

Manual8 Ad Code

 

জিডির তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাটি বেশ রহস্যজনক মনে হচ্ছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

Manual2 Ad Code

তিনি আরও জানান, নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে কথা বলা হয়েছে এবং তাঁরাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। এ নিখোঁজের ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code