শেষ ষোলোর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

শেষ ষোলোর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

Manual6 Ad Code

খেলা ডেস্ক:
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতার চোট নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

 

জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে প্রথমার্ধের পরই মাঠ ছাড়েন পাকেতা। এরপর মঙ্গলবার তার বাঁ-ঊরুর পেছনের পেশীতে (হ্যামস্ট্রিং) স্ক্যান করানো হলে চোট ধরা পড়ে।



এই চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারবেন না ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি সিবিএফ।

 

ব্রাজিলের ফেডারেশন এক বিবৃতি দিয়েছে, ‘মঙ্গলবার খেলোয়াড় লুকাস পাকেতার একটি ইমেজিং পরীক্ষায় তার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। তিনি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে একটি নিবিড় চিকিৎসা পদ্ধতির অধীনে থাকবেন, যার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে খেলায় ফেরা।’

 

Manual8 Ad Code

এদিকে পাকেতার অনুপস্থিতি কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। মাঝমাঠে তার সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ গড়ে তোলার সক্ষমতা ব্রাজিলের খেলার গুরুত্বপূর্ণ অংশ। এখন পর্যন্ত ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাকেতা। এবার ইনজুরির তালিকায় রাফিনহার সঙ্গে নাম লিখতে হলো তাকে। শেষ ষোলোয় নরওয়ে ও আইভরি কোস্ট ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে তাই তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এএইচএম)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code