কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৯জুন) দুপুর ১২টা হতে উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

প্রায় দিনব্যাপী উপজেলার বিভিন্ন কৃষকদের নিয়ে পার্টনার প্রকল্পের বাস্তবায়িত পিএফএস’র প্রশিক্ষিত কৃষকদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারনা প্রকল্প এলাকার কৃষক-কৃষাণী যারা এ প্রশিক্ষণ পাননি তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি যা কৃষিপণ্যমূল্য শৃঙ্খল তৈরী করে তা গ্রহণ করানো কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যেশ্যে মুলত এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করা হয়। সমাপণী অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামসুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রশিদ চৌধুরী।

Manual1 Ad Code

 

সমাপণী অনুষ্টানে প্রধান অতিথি ও সভাপতি বলেন, সিলেট অঞ্চলের মাটি ফসলের জন্য অত্যান্ত উপযোগী হলেও হাজার হাজার হেক্টর জমি অনাবাদী হয়ে পড়ে থাকে। যার কারনে খাদ্য উৎপাদনে সিলেট অঞ্চল এখনো অনেক পিছিয়ে রয়েছে। এই অনাবাদী জমি সমূহ আবাদ করার জন্য সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ কৃষকদের উদ্বোদ্ধ করে প্রচার করে সবাই মিলে এগিয়ে যেতে হবে। সেই লক্ষে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code