কানাইঘাটে বন্ধুর হাতে কিশোর খুন

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

কানাইঘাটে বন্ধুর হাতে কিশোর খুন

Manual8 Ad Code

নিহত আহাদ আহমদ ও খুনি সায়েম আহমদ। বাঁ থেকে


কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে সহপাটির স্ক্রুড্রাইভারের আঘাতে খুন হলেন আহাদ আহমদ নামে কিশোর।

Manual4 Ad Code

 

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন সোমবার (২৯ জুন) সিকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

এরআগে রোববার (২৮জুন) রাত ৮টায় কানাইঘাট পৌরশহরের উপজেলা রোডস্থ তাজু নামের একব্যাক্তির ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। সে ওই ওর্য়াকশপের কর্মচারি ছিলো।

 

নিহত আহাদ আহমদ (১৬) কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামের রিক্সাচালক সালেহ আহমদের পুত্র।

 

জানা যায়, তাঁর বন্ধু নামে পরিচিত সহপাটি পৌরসভার রায়গড় গ্রামের এনাম উদ্দিন ভান্ডারীর পুত্র সায়েম আহমদ (২১) রোববার রাত ৮টার দিকে ওর্য়াকশপে যায় এবং আহাদের সাথে কথা বলার একপর্যায়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় সায়েম আহমদ দোকানে থাকা একটি স্ক্রুড্রাইভার দিয়ে আহাদের মাথায় আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুঠিয়ে পড়ে।

 

Manual3 Ad Code

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় আহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আহাদের মৃত্যু হয়।

 

সহপাটির হাতে আহাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘাতক সায়েমকে গ্রেফতার করতে থানা পুলিশেরে একাধিক দল মাঠে অভিযান চলছে বলে জানা গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম। তিনি জানান, ঘটনাটি তাৎক্ষণিক ভাবে কেউ জানায় নি। হত্যাকাণ্ডের শিকার আহাদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় মামলা দায়ের করা হয়নি।

 

তবে ঘাতক সায়েম আহমদকে গ্রেফতারে থানা পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।

 

এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, আহাদ আহমদের মা আফতারুন বেগম তালাকপ্রাপ্ত। মা’সহ আহাদ পৌরসভার মহেষপুর গ্রামে একটি টিনসেডের বাসায় ভাড়া থাকতেন। প্রায় বছরখানিক পূর্বে তার মা আফতারুন বেগম মারা যান।

Manual2 Ad Code

 

আহাদ আহমদের দুই বোন রয়েছে। বড় বোনের বিয়ে হলেও অবুঝ এক বোনকে নিয়ে আহাদ আহমদ নানা-নানির সাথে বসবাস করত। আহাদের বাবা থাকলেও কখনো সন্তানদের খোঁজখবর নেয়নি বলে তার নানা-নানী জানিয়েছেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code