ছাতকে ডাচবাংলা ব্যাংকের ডিএসআর ৮ লাখ নিয়ে লাপাত্তা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

ছাতকে ডাচবাংলা ব্যাংকের ডিএসআর ৮ লাখ নিয়ে লাপাত্তা

Manual1 Ad Code

dbbl-logo_82191সুরমা মেলল নিউজ : সুনামগঞ্জের ছাতকে ডাচবাংলা মোবাইল ব্যাংকিংয়ের ৮ লাখ টাকা নিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানের ডিএসআর সুমন দাস(২৭)। ডাচবাংলা ব্যাংক ছাতক শাখায় টাকা জমা দেয়ার কথা বলে আত্মগোপনে যায় প্রতিষ্ঠানের ডিএসআর সুমন দাস নামের এই প্রতারক।

Manual7 Ad Code

সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালিউরা গ্রামের মৃত সখীচরন দাসের ছেলে। তার পরিবার নিয়ে ছাতক সদর ইউনিয়নের চারচিরা গ্রামে বসবাস করছে।

Manual4 Ad Code

এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের ম্যানেজার সাগর দাস বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual3 Ad Code

জানা যায়- শহরের এসএম চৌধুরী ডিসষ্ট্রিভিউশন হাউজ ডাচবাংলা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে প্রায় দু’বছর ধরে দোয়ারাবাজার উপজেলায় ডিএসআর’র দায়িত্ব পালন করে আসছে প্রতারক সুমন দাস। ইতিমধ্যে মোবাইল ব্যাংকিংয়ে ব্যাপক প্রসারতা লাভ করার সুবাদে প্রতিদিন লাখ-লাখ টাকা আদান-প্রদান হচ্ছে এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ি সাইফুর রহমান চৌধুরী খোকনের সরলতার সুযোগে ডিএসআর সুমন দাস ও তার ভাই সৌরভ দাস প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা আত্মসাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত সোমবার প্রতারক সুমন দোয়ারাবাজার থেকে সংগ্রহ করা প্রায় ৮লাখ টাকা নিয়ে ডাচবাংলা ব্যাংক ছাতক শাখায় জমা দেয়ার নামে প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বের হয়। টাকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত হতে প্রতিষ্ঠানের ম্যানেজার সাগর দাস ডাচবাংলা ব্যাংকে যোগাযোগ করলে টাকা জমা না হওয়ার বিষয়টি জানতে পারেন। তাৎক্ষনিক সুমন দাসের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রতারক সুমন দাসের সাথে ডাচবাংলা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত কোন টাকা লেনদেন না করার জন্য গ্রাহক, এজেন্টসহ সংশি¬ষ্টদের প্রতি আহবান জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুর রহমান চৌধুরী খোকন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code