দিরাইয়ে ডাকুয়া নদী থেকে মাঝির লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

দিরাইয়ে ডাকুয়া নদী থেকে মাঝির লাশ উদ্ধার

Manual6 Ad Code

index

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দিরাইয়ে নৌকার মাঝি রাসেল মিয়ার (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রজনীগঞ্জ বাজার সংলগ্ন ডাকুয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার উদ্ধার করা হয়। তিনি তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ইঞ্জিনের নৌকা চালিয়ে দিরাই থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে রজনীগঞ্জ বাজার সংলগ্ন শান্তিপুর নামক স্থানে নদীর উপর ঝুলে থাকা বিদ্যুতের মেইন লাইনে অসাবধানতাবশত বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে নৌকার মাঝি রাসেল মিয়া পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ শুক্রবার সকালে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code