অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হলেন সিলেট রেঞ্জের মো. মুশফেকুর রহমান।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৪ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।

 

একই প্রজ্ঞাপনে ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন পুলিশের আরও চার কর্মকর্তা।

 

পদোন্নতিপ্রাপ্ত অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

 

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code