নবীগঞ্জে মিছিলের প্রস্ততিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

নবীগঞ্জে মিছিলের প্রস্ততিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

বুধবার (২৫ নভেম্বর) রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।​

Manual5 Ad Code

 

আটককৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের মো. পিন্টু মিয়ার ছেলে মো. রাহুল আহমেদ এবং একই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে মো. নিহাদ আহমেদ।

 

Manual1 Ad Code

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি রোডস্থ মান্দারকান্দি এলাকায় জড়ো হয়ে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে মো. রাহুল আহমেদ ও মো. নিহাদ আহমেদকে আটক করে পুলিশ।

 

​এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে  আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code