কানাইঘাটে ছাত্রলীগের দুই নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

কানাইঘাটে ছাত্রলীগের দুই নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা আফসর আহমদের নামও রয়েছে।

 

Manual7 Ad Code

সোমবার (২৩ নভেম্বর) রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে মামলাটি করেন।

Manual7 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান।



এদিকে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। বিএনপির নেতাকর্মীরা আফসরকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

 

আফসরের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন মুলাগুল বাজারে পুলিশের ওপর চড়াও হয়ে তিনি তার ছোট ভাই জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে দলবল নিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। শাহিদ রানা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

Manual2 Ad Code

 

তবে আফসর আহমদ এ অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন; বরং পুলিশকে সহযোগিতা করেছেন। এ বিষয়ে দলের কাছে সঠিক তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code