অনলাইন জুয়ায় ১ লাখ টাকা হারিয়ে নিজেকেই কুপিয়ে সাজালেন ‘ছিনতাই’ নাটক

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

অনলাইন জুয়ায় ১ লাখ টাকা হারিয়ে নিজেকেই কুপিয়ে সাজালেন ‘ছিনতাই’ নাটক

Manual7 Ad Code

সুজন মিয়া (২৬)।

Manual2 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার রাজনগরে অনলাইন জুয়ায় পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে তা গোপন করতে নিজের ওপর হামলার নাটক সাজিয়েছেন এক সিএনজিচালিত অটোরিকশাচালক। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজেই ধারালো বস্তু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। রাজনগর থানা পুলিশের তদন্তে এ ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া (২৬) দাবি করেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে।

 

তদন্তের অংশ হিসেবে সুজনের সঙ্গে কথা বললে তার বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া যায়। পরে গ্রামের পরিচিতজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসক্ত। একই সঙ্গে তার শরীরের আঘাতের ধরন এবং পরিহিত শার্ট পরীক্ষা করে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়।

 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে, ব্লেড বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে তিনি নিজেই এসব আঘাত করেছেন।

 

নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুজন স্বীকার করেন, অনলাইন বেটিং প্ল্যাটফর্মে পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে ফেলেন তিনি। বিষয়টি গোপন করতেই পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজান। এ জন্য একটি নেইল কাটারের ছোট ছুরি দিয়ে নিজের শরীরে একাধিক আঘাত করেন।

Manual8 Ad Code

 

পুলিশ জানায়, পরিকল্পনার অংশ হিসেবে তিনি আগে থেকেই এক বন্ধুকে জানিয়ে রাখেন যে, তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকবেন। স্থানীয় লোকজন ফোন করলে ওই বন্ধু এসে তাকে উদ্ধার করার অভিনয় করবেন।

 

পরিকল্পনা অনুযায়ী, তার বন্ধু মেদিনীমহল এলাকার এক আত্মীয়ের বাড়িতে অপেক্ষা করছিলেন। স্থানীয়দের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual8 Ad Code

 

পুলিশের জানিয়েছে, নিবিড় তদন্তে ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়েছে। সাজানো ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়ায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code