অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে সিসিক

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে সিসিক

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীতে এখন আর কোন ধরণের অবৈধ গাড়ী স্ট্যান্ড থাকবেনা।

নগরীর পারাইরচকে স্থাপিত ট্রাক টার্মিনালে থাকবে ট্রাক, কাভার্টভ্যান ও পিকআপ। আর কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়ন কাজ শেষ হওয়ার পর এখানে থাকবে সব ধরনের বাস।

মঙ্গলবার (০২ এপ্রিল) নগরীর প্রবেশমূখ চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণ অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

অভিযানে অবৈধ ট্রাক স্ট্যান্ড থেকে সকল ট্রাক সরিয়ে পারাইরচকে সিসিকের নব নির্মিত ট্রাক টার্মিনালে ট্রাক, পিকআপ ও কাভার্টভ্যান নেয়া হয়।

Manual3 Ad Code

এসময় মেয়র বলেন, এসব সড়কের পাশে সারি সারি ট্রাক রাখায় নগরীতে যানজটের পাশাপাশি নগরীর সৌন্দর্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মেয়র বলেন, নির্দিষ্ট গাড়ি পার্কিং ছাড়া এখন থেকে অবৈধভাবে নগরীর সড়ক ও রাস্তার পাশে যানবাহন পার্কিং করে রাখা যাবে না।

Manual1 Ad Code

ভবিষ্যতে এসমস্ত জায়গায় আবার ট্রাক রাখার পায়তারা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন মেয়র আরিফু হক চৌধুরী। এছাড়া এসময় অবৈধ ট্রাক স্ট্যান্ডকে ঘিরে গড়ে উঠা দোকানপাটও উচ্ছেদ করা হয়।

Manual2 Ad Code

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নগরীতে যানজট ও জনদূর্ভোগের অন্যতম একটি কারণ হলো এই অবৈধ ট্রাক স্ট্যান্ডগুলো। জনদূর্ভোগ কমাতে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। নগরীর সকল অবৈধ ট্রাক স্ট্যান্ড পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

Manual2 Ad Code

এসময় এসএমপি (ট্রাফিক) ডিসি ফয়সল মাহমুদ, এডিসি নিকুলিন চাকমা, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, বিআরটিএর প্রতিনিধি, ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দ, ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code