অস্বাস্থ্যকর পরিবেশ: সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ: সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন- এমন অভিযোগের সত্যতা পেয়ে সিলেটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে হুমায়ুন রশিদ চত্বরের ড্রাইভার শ্রমিক রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের ফ্রিজে রক্তের স্তর, ডিমে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকার টাকা জরিমানা করা হয়।

 

পরে নগরীর শিববাড়ি পাঠানপাড়ার ভাই ভাই ফুড প্রোডাক্টস নামক বেকারিতে অভিযান চালায় দলটি। সেখানে নিষিদ্ধ ফুড গ্রেড কালার ব্যবহার, একই তেল বারবার ব্যবহার এবং নোংরা পরিবেশ ও অপরিষ্কার মেঝের কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Manual8 Ad Code

 

খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশন- প্রতিটি ধাপেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। কিন্তু অভিযানে পাওয়া এসব অনিয়ম শুধু ভোক্তাদের ভোগান্তিই বাড়াচ্ছে না, তৈরি করছে জনস্বাস্থ্যের ঝুঁকিও।

Manual4 Ad Code

 

স্থানীয়দের অভিযোগ, খাবার তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি না থাকায় অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Manual1 Ad Code

 

জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Manual3 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code