আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে: বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে: বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক

Manual5 Ad Code

13933378_1664081937246962_1587547416_n

সুরমা মেইল নিউজ : মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা বঙ্গবীর আতাউল গণি ওসমানী সর্বজন নিবেদিত মানুষ বাংলার অংহকার। আর সেই নামে উদ্বুদ্ধ হয়ে আমাদের সিলেটের মেধাবী তরুণরা আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ। সেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। উপরোক্ত কথাগুলো বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক।

Manual3 Ad Code

ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্ত ও সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন যৌত পরিচালনায় সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান লায়েক এর সভাপতিত্বে গত শুক্রবার ৫ আগস্ট সিলেট নগরীর কদমতলীস্থ কুইন্স টাওয়ারে ১ম  অভিষক অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিউম্যান রাইটস ওয়াস ট্রাস্ট অফ বাংলাদেশ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, ৯নং দয়ামী ইউপির চেয়ারম্যান, আব্দুল হাই মুশাহিদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার মোঃ গজনফর আলী, সাপ্তাহিক বংলার মাটির সম্পাদক আখলিছ আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ ইমাদুল্লাহ, সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এস.ইউ শিপলু, ৬নং আমুড়া ইউপি মেম্বার আমান উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক ফুল মিয়া, ছাত্রলীগ নেতা এবিএম সিদ্দিক। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানী স্মৃতি পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাহেদ মোশারফ কটাই মিয়া, দপ্তর সম্পাদক কিরন দেব নাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহিন, মহিলা বিশষক সম্পাদক, রত্মা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক সনতোষ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা শাখার সম্বনয়কারী কবি এস পি সেবু, ওসমানীনগর উপজেলা সম্বনয়কারী ইউপি সদস্য সুমন আহমদ, বশির মিয়া, বিয়ানীবাজার উপজেলা শাখার সম্বনয়কারী সাইফুল ইসলাম সুমন, রেদওয়ান আহমদ, রুবেল আহমদ, কানাইঘাট সম্বনয়কারী শহিাব উদ্দিন, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এনামুল হক মুরাদ। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code