আজ পবিত্র ঈদুল আয্হা

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

আজ পবিত্র ঈদুল আয্হা

Manual5 Ad Code

আজ সোমবার (১২ আগষ্ট) পবিত্র ঈদ-উল-আয্হা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে আজ সারাদেশে পবিত্র ঈদুল আয্হা উদযাপিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব।

হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এ প্রচলন। আল্লাহ্ রাব্বুল আলামীনের নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আযহায় এ কোরবানির প্রচলন।

মহান আল্লাহ্পাকের প্রতি আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আয্হা উদযাপিত হয়ে আসছে।

Manual3 Ad Code

মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদুল আয্হা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়।

Manual3 Ad Code

ইসলামে কোরবানি খুবই তাৎপর্যপূর্ণ। পবিত্র কুরআনে সূরা কাউসারে এ ব্যাপারে বলা হয়েছে- ‘অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন’।

সূরা হজে বলা হয়েছে ‘কোরবানি করা পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা’।

Manual4 Ad Code

কোরবানির মূল উদ্দেশ্যই তাকওয়া বা খোদাভীতি। এ প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে- ‘এগুলোর গোশত আমার কাছে পৌঁছায় না। কিন্তু তোমাদের তাকওয়া পৌঁছে যায়।’

রাসূল (সা:) বলেছেন, ‘ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে আর কোনো কাজ আল্লাহ্র কাছে অধিক পছন্দীয় নয়।’ অন্যত্র বলেছেন- ‘যে ব্যক্তি সামর্থ্য থাকার পারও কোরবানি দিলো না সে যেন আমার ঈদগাহে না যায়।’

কোরবানির পশুর গোশত তিন ভাগ করে একভাগ আত্মীয়স্বজনকে, আরেক ভাগ গরিবদের মধ্যে বণ্টন এবং বাকি একভাগ নিজেরা খাওয়া সুন্নত। ঈদুল আজহার দুই রাকাত নামাজ জামাতে আদায় করা ওয়াজিব। কোরবানি ১০ জিলহজ থেকে ১২ জিলহজের যেকোনো দিন করা যায়।

এদিকে, পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ গণভবনে সর্বস্তরের মানুষ ও দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশা এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদুল আয্হার এই দিনে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রশাসন, সরকারী-বেসরকারী, মানবধিকার সংগঠন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও সকল পাঠক মহলসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code