সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি :
আধুনিকতার ছোয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকেও হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের বাঁশ ও বেত শিল্পের তৈরি বিভিন্ন জিনিসপত্র। এ শিল্প কেবল টিকে আছে কিছু সৌখিন ক্রেতার জন্য। বাঁশ ও বেত শিল্প বাঙালির ঐতিহ্যের একটি বড় অংশ। এক সময় গ্রামীণ জনজীবনের ঐতিহ্য বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের কদর ও চাহিদা খুব বেশি ছিল এ অঞ্চলের মানুষের এবং ঐ জিনিসপত্রগুলি তারা ঐতিহ্যের সাথে ব্যবহার করতো।
কিন্তু সেই চিরচেনা এ শিল্প আজ কালের বিবর্তনে বিলুপ্তপ্রায়। এখন সে জায়গায় স্থান করে নিয়েছে প্লাস্টিকের হরেকরকম পণ্য সামগ্রী। প্রয়োজনীয় পুজির অভাব বাঁশ ও বেতের মুল্যবৃদ্ধিসহ প্লাস্টিক সহজলব্যতায় এ শিল্প এ অঞ্চল থেকে অনেকাংশে কমে গেছে। গ্রামীণ জনজীবনের হাজার বছরের প্রাচীন এ ঐতিহ্য যা এখন কেবল রুপ কথার গল্প। এ শিল্পের সাথে জড়িত অনেকেই এখন এ পেশা ছেড়ে দিয়েছেন। কারণ স্বল্প মূল্যে বাজারে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি এবং মানুষ সেদিকে ঝুঁকে পড়ায়। মোটকথা এ শিল্পের প্রতি মানুষের চাহিদা এখন নেই বললেই চলে।
পেশাজীবি মানুষের মধ্যে যারা অন্য পেশায় যেতে পারেনি তারা কেবল এ পেশাকে ধরে রেখেছে। তাদের দাবী সরকারিভাবে যদি কোন সহযোগিতা না পাওয়া যায় তাহলে কালের বিবর্তনে চিরতরে হারিয়ে যাবে গ্রামীন জনজীবনের ঐতিহ্যবাহী এ শিল্প।
সরেজমিনে উপজেলার লামাকাজী ইউনিয়নের কয়েকটি গ্রামে গেলে এ পেশায় জড়িত একজন জানান, স্বল্পমূল্যের প্লাস্টিকের কারনে এ পেশার মন্দাভাব দেখা দিয়েছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের মত বাঁশ ও বেতের দাম বেশী এবং বাজারে নিলে এর মূল্য কম পাওয়ায় মূলত এ পেশায় কারিগররা বিমূখ।
তারা আরো জানান, বর্তমান প্রযুক্তির যুগে বাঁশ ও বেতের তৈরি প্রাচীন এ শিল্পকে তার পূর্বের মনকাড়া সৌন্দর্যে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন কারিগরদের মাঝে প্রণোদনা বা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করতে হবে।তবেই এ শিল্পকে রক্ষা করা সম্ভব।
এ শিল্পের সাথে দীর্ঘদিন ধরে জড়িত তবারক আলী বলেন, বাপ দাদার আমল থেকে এ পেশার সাথে আছি। এখন বয়স হয়েছে। গায়ে আর আগের মতো শক্তি নেই। অন্য কোন কাজ করতে পারিনি বলেই আমাকে বৃদ্ধ বয়সেও এ কাজ করতে হচ্ছে।
(সুরমামেইল/মো. আবুল কাশেম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি