আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কার’ পাচ্ছে সিলেটের শিশু সাংবাদিক আরাফ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কার’ পাচ্ছে সিলেটের শিশু সাংবাদিক আরাফ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শিশুদের নোবেল হিসেবে পরিচিত ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনীত হয়েছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা KidsRights প্রকাশিত-২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম রয়েছে।

 

শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তার একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার প্রতিবেদনে শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ, জলবায়ু, সমাজ ও স্থানীয় বিভিন্ন বিষয় উঠে এসেছে। শিশুশ্রম-বাল্যবিবাহ ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করছে জামিউল।

 

Manual1 Ad Code

KidsRights-এর প্রকাশিত প্রোফাইল অনুযায়ী, বেড়ে ওঠার সময় সুবিধাবঞ্চিত শিশুদের নানা সমস্যা কাছ থেকে দেখেছেন জামিউল। শিশুশ্রম-বাল্যবিবাহ ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো তাকে শিশু অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। পরবর্তীতে এসব সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন তিনি।

 

শিশু সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকা-ের সঙ্গেও যুক্ত রয়েছে আরাফ। লেখালেখির মাধ্যমে শিশুদের বিভিন্ন সমস্যা ও অধিকারবঞ্চনার বিষয় তুলে ধরার পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছেন তিনি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

সুবিধাবঞ্চিত শিশুদের কথা সামনে আনা, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তার কাজের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

Manual1 Ad Code

 

KidsRights-এর প্রোফাইলে জামিউলের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে Child Labor, Child Marriage Ges Education উল্লেখ করা হয়েছে। প্রতিটি শিশুর শিক্ষা ও সুরক্ষার অধিকার নিশ্চিত করা এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরিকে তার কাজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশের শিশু-তরুণদের শিশু অধিকার ও কল্যাণে কাজের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ২০০৫ সাল থেকে এই পুরস্কারের মাধ্যমে শিশু অধিকার নিয়ে কাজ করা তরুণদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পরিবর্তনকর্মীরা এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

 

সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফের ২০২৬ সালের এই মনোনয়ন তার সাংবাদিকতা, সামাজিক কর্মকা- এবং শিশু অধিকার নিয়ে কাজকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও লেখালেখি ও সামাজিক সচেতনতামূলক কর্মকা-ের মাধ্যমে কাজ করে যেতে চান তিনি।

 

(সুরমামেইল/বিএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code