সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮
প্রতিষ্ঠার ১৪ বছর পর নিজেদের আপন ঠিকানা (অত্যাধুনিক কমপ্লেক্স) পেলো র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (০১ জুলাই) সিলেট শহরতলীর শাহপরান ব্রীজ সংলগ্ন দৃষ্টিনন্দন ও আধুনিক নতুন ভবনই র্যাব-৯ এর স্থায়ী ঠিকানা। দশ একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে বিশ্বমানের এই কার্যালয়টি।
একদিকে সুরমা নদীর রূপালী জলের প্রবাহমানতা। অন্যদিকে সবুজ প্রকৃতির বিন্যাসে সাজানো র্যাব-৯ এর এই সুবিশাল কার্যালয়। অবারিত খোলা আকাশের নিচে একই রঙের ১০টি ভবন রয়েছে। দৃষ্টি নন্দন দালানগুলো বদলে দিয়েছে এলাকার চেহারা। প্রবেশদ্বারেই রয়েছে অভ্যর্থনা কক্ষ; এর পরই রয়েছে ‘আম্রকানন’ নামে একটি ব্যতিক্রমধর্মী আম বাগান। সম্পুর্ণ পরিকল্পিত যে বাগানটি ইতিমধ্যে সারাদেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। প্রশাসনিক সুযোগ সুবিধা ছাড়াও আছে একটি প্রশস্ত খেলার মাঠ, এটিএম বুথ, সেমিনার কক্ষ, বাস্কেট ও টেনিস খেলার মাঠ, পরিকল্পনা রয়েছে শিশু পাকের্র, আছে কার পার্কিং, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা।
বিগত ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশ গ্রহণের মাধ্যমে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জনসাধারনের সামনে আত্মপ্রকাশ করে। সেই থেকে সিলেটে মেজরটিলা এলাকায় একটি ভাড়াটে বাসা এবং বন্ধ হয়ে থাকা এক সময়ের ঐতিহ্যবাহী টেক্সটাইল মিল নিয়ে র্যার-৯ এর কার্যক্রম শুরু হয়। সিলেটে র্যাবের জন্মের পরপরই এই ফোর্স অত্যন্ত সাফল্যের সাথে তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে।
তারপর একে একে র্যাব-৯ এর সাফল্যের ঝুড়িতে জমা হয় অনেকগুলো সাফল্য। ২০১১ সালে নতুন এই কার্যালয়ের জমির আনুষাঙ্গিক কাজ শুরু হয়। তারপর ২০১৫ সালের ২৮ মার্চ র্যাবের এই কমপ্লেক্সটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিত্তিপ্রস্তরের দু’বছর পর ২০১৭ সালের ২৬ এপ্রিল একইভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সর উদ্বোধন করেন।
উল্লেখ্য, সিলেটের মেজর টিলা এলাকায় টেক্সটাইল মিল এর অভ্যন্তরে স্পেশাল কোম্পানীর কার্যক্রম অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জান এর নেতৃত্বে কার্যক্রম চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি