আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : সিলেটে প্রবাসীকল্যান মন্ত্রী

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮

আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : সিলেটে প্রবাসীকল্যান মন্ত্রী

Manual3 Ad Code

দীর্ঘদিন পর আরব আমিরাতের শ্রমবাজার খুলে যাওয়ায় বাংলাদেশিদের সেখানে কাজের সুযোগ হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

Manual2 Ad Code

মন্ত্রী বলেন, আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে, তবে তা নির্ভর করবে আমিরাতের চাহিদার ওপর।

Manual4 Ad Code

শনিবার (২১ এপ্রিল) দুপুরে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড প্রদান ও বিদেশগামীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

Manual2 Ad Code

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে প্রযুক্তিনির্ভর উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে। গত বছর বিদেশে ১১ লাখ কর্মসংস্থান সম্ভব হয়েছে, এবছর লক্ষ্যমাত্রা ১২ লাখ নির্ধারণ করা হয়েছে।

দেশের প্রতিটি থানায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের সবধরনের হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে এ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম ও সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code