সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৮
ইবাদত-বন্দেগির মাধ্যদিয়ে মহিমান্বিত রজনী ‘লায়লাতুল কদর’ মঙ্গলবার দিনগত রাতটি কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
ইসলামে যে রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে, ভুল-ভ্রান্তি-গুনাহ মাফ চেয়ে মুসলিম উম্মাহ। তাই বিনিদ্র রাত কাটিয়ে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট।
এই রাতে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘আল-কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। এই রাতে ইবাদত-বন্দেগি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্যান্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত।
২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।
এই পবিত্র রজনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি।
এদিকে- পবিত্র শবে কদর উপলক্ষে আজ (বুধবার) সরকারি ছুটি থাকবে।
রাতটিকে কেন্দ্র করে সিলেটসহ সারাদেশের প্রতিটি মসজিদে বিশেষ নামাজ, জিকির ও তসবিহ তাহলিলে সামিল হন মুসল্লীরা। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় প্রায় প্রতিটি মসজিদেই সারা রাত ইবাদত-বন্দেগিতে রাতটি পার করেছেন ধর্মপ্রাণ মানুষ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি